২৬ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট





১২ দফা দাবি আদায়ে উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গায় পরিবহন মালিক গ্রুপের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এই আল্টিমেটাম দেয়া হয়। আগামী ২৬ জানুয়ারি থেকে এই ধর্মঘট শুরু হবে।






মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন কমিটির সভাপতি আব্দুল মান্নান আকন্দ লিখিত বক্তব্যে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ১২ দফা দাবি মানা না হলে আগামী ২৬ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের (রংপুর ও রাজশাহী বিভাগীয়) অনির্দিষ্টকালের জন্য সব ধরেনর পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও ঘোষণা দেয়া হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেসনোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গত বছরের সীতাকুন্ডু থানায় ৪শ’ জন অজ্ঞাত ট্রাকচালকের নামে মামলা প্রত্যাহার করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ ট্রাক লরি ও কাভার্ট ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সামসুর রহমান খান মানিক, সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment