বৃহস্পতিবার (১৯.০১.২০১৯ইং) রংপুর সরকারী কলেজ মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন ও কারিগরি সহায়তায় রংপুর সরকারী কলেজে ফ্রি ওয়াই-ফাই জোন “জয় বাংলা” এর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।রংপুর সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর কানিজ উম্মে নাজমা নাসরিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদ স্বাগত বক্তব্য রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর গোলাম সরওয়ার মীর্জা, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া, রংপুর সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক এস এম আব্দুল মতিন লস্কর, , ছাত্রী পারভিন সিরাজুন মুনিরা প্রমুখ। অনুষ্ঠানে টেকনিক্যাল বিষয় উপস্থাপনা করেন রসিকের প্রোগ্রামার এ কে এম আহসান ফরিদ।
উল্লেখ্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে সর্বস্তরের মানুষ তথা সাধারণ ছাত্র- ছাত্রীদের নিকট প্রযুক্তি সুবিধা সহজি-করনের জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশনায় রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফ্দ্দুীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী) রংপুর মহানগরীর ৮টি কলেজকে ফ্রি-ওয়াই ফাই সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছেন। ৬ই নভেম্বর ২০১৬ইং রংপুর কারমাইকেল কলেজ ও ১৫ ডিসেম্বর ২০১৬ইং তারিখে সরকারী বেগম রোকেয়া কলেজে ওয়াইফাই সংযোগ প্রদান করা হয় ।
এ প্রজেক্টের আওতায় ব্যবহারকারীরা ২ এম.বি.পি.এস ব্যান্ড উইথ কানেক্টিভিটি সহ একই সাথে প্রায় ১৫০ জনের অধিক ইউজার সরাসরি ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। প্রায় ২০০ মিটার এরিয়া জুড়ে রংপুর সরকারী কলেজ এই “জয় বাংলা” ওয়াই-ফাই জোনটি বিস্তৃত।
0 comments:
Post a Comment