মেসির সাপ্তাহিক বেতন ৮০০ মিলিয়ন পাউন্ড



ফুটবলের জাদুকর লিওনেল মেসির জন্য বার্সেলোনাকে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিল ম্যাঞ্চেস্টার সিটি। আর্জেন্টাইন তারকাকে পাওয়ার জন্য বার্সাকে ১০০ মিলিয়ন পাউন্ড এবং মেসিকে সপ্তাহে ৮০০ মিলিয়ন পাউন্ড দিতে তৈরি ম্যান সিটি কর্মকর্তারা।

ইংল্যান্ডের একটি সংবাদপত্র জানিয়েছে, রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মেসিকে ছিনিয়ে নেয়ার সম্ভাবনা নিয়ে গত মাসে দুই ক্লাবের শীর্ষকর্তাদের আলোচনা হয়েছিল। প্রাথমিক আলোচনা থেকে যে নির্যাস বেরিয়ে আসে তাতে আকাশছোঁয়া মূল্য দিয়েই মেসিকে ম্যান সিটিতে নিয়ে আসা সম্ভব।

এই মুহূর্তে ইপিএলে খুব ভালো জায়গায় নেই পেপ গুয়ার্দিওলার দল। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ম্যান সিটি। কিন্তু ক্লাবের ইঙ্গিত, মেসির জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করতে তারা শঙ্কিত নন। ম্যান সিটির মধ্যপ্রাচ্যের মালিকরা ক্লাবকর্তাদের নির্দেশ দিয়েছেন, মেসির জন্য বিপুল অর্থ খরচ করা যেতেই পারে।

তবে মেসির ক্লাব ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন সাবেক বার্সা তারকা জাভি হার্নান্দেজ। তিনি বলেছেন, ‘‘আমার বিশ্বাস মেসি দ্রুত নতুন চুক্তিতে সই করবে। মেসিকে নিয়ে অনেক গুঞ্জনই শোনা যায়। কিন্তু ও বার্সেলোনাতেই থাকবে। ম্যান সিটির প্রস্তাবকে ফিরিয়ে দেবে।’’

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment