নীলসাগর নামেই চলবে অত্যাধুনিক লাল-সবুজ ট্রেন



Trainআপেল বসুনীয়া, চিলাহাটি প্রতিনিধি (নীলফামারী) ঃ চিলাহাটি থেকে নীলসাগর নামেই চলবে নতুন আমদানি করা দ্রুত গতির লাল-সবুজ ট্রেন। আগামী ৩ জানুয়ারী চিলাহাটি-ঢাকা রুটে এর যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে রেলসূত্রে জানা গেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম নতুন ট্রেনটি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন নাম নয়, আগের নামেই চলবে নতুন লাল-সবুজ ট্রেন। ট্রেনের গায়ে এরই মধ্যে নীলসাগর নাম লিখে সাইন বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রীর নববর্ষের উপহার।

নতুন ট্রেনটির বিশেষত্ব হচ্ছে- এটি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে চলবে। ট্রেনটির চিলাহাটি রুটের স্টপেজ কমানো হবে। যাত্রাপথের সময়সীমাও অনেক কমিয়ে আনা হবে। এ ট্রেনে চিলাহাটি থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা। বর্তমানে সময় লাগে সাড়ে ৮ ঘণ্টারও বেশি।

চিলাহাটি-ঢাকা রুটের নতুন ট্রেনটিতে ১৩টি ব্রডগেজ বগি দেওয়া হয়েছে। এসব বগির মধ্যে চারটি এসি চেয়ার, দুটি স্লি¬পিং কেবিন ও দুইটি পাওয়ারকার রয়েছে। এ ট্রেনে দেশের প্রথম শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের ওঠা-নামার জন্য বিশেষ সিঁড়ি ও টয়লেট তৈরি করা হয়েছে। জাতীয় পতাকার রংয়ে রাঙানো নতুন এ ট্রেন দিয়ে রেলের আধুনিকায়নের নবযাত্রা শুরু হতে যাচ্ছে।

প্রতিটি কোচে সিট সংখ্যা থাকবে ১০৫টি করে। এছাড়া প্রতিটি বগিতেই আছে আগুন নেভানোর ব্যবস্থা। এই কোচগুলোতে বিশুদ্ধ পানির জন্য ফিল্টার, হটকেস, ডিপ ফ্রিজার, বোটল কুলারসহ বিভিন্ন ধরনের যাত্রীসেবার ব্যাবস্থাও করা আছে।

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment