ইট-কাঠ, চাল-কয়লার গুঁড়া দিয়ে মসলা তৈরি


কিশোরগঞ্জের ভৈরবের টিনপট্টি এলাকায় আজ বুধবার রাতে ভেজাল মসলা তৈরির একটি কারখানায় অভিযান চালায় র‌্যাব।


কিশোরগঞ্জের ভৈরবের টিনপট্টি এলাকায় আজ বুধবার রাত ১০টার দিকে ভেজাল মসলা তৈরির একটি কারখানায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ রিপন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভেজাল মসলা তৈরির দায়ে আটক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারখানাটি সিলগালাও করা হয়।



র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে র‌্যাব ওই অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ড দেওয়া  হয়।

র‌্যাব জানায়, ভৈরব বাজারের টিনপট্টির ৩ নম্বর গলিতে শহরের পঞ্চবটী এলাকার আলামিন ও হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের রিপনের যৌথ মালিকানায় ওই কারখানায় ভেজাল মসলা তৈরি হওয়ার গোপন তথ্যে আজ রাতে তারা এ অভিযান চালায়। অভিযানের খবরে আলামিন পালিয়ে গেলেও আটক হয় রিপন। এ সময় কারখানাটিতে অনুসন্ধান চালিয়ে র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ মসলায় ব্যবহৃত রং, কাঠের গুঁড়া, কয়লা, চালের গুঁড়া, ইটের গুঁড়া ইত্যাদি জব্দ করা হয়।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment