এতিমদের সাথেই WAF Foundation এর বছর শুরু

একটি বছর শেষে আরেকটি বছর আসে অনেক চাওয়া পাওয়া নিয়ে । আর এই বছরের প্রথম দিনগুলো মানুষ সাজিয়ে নেয় ভিন্ন ভাবে ।

এরই ধারাবাহিকতায় সোশ্যাল ওয়ার্ক অর্গানাইজেশন Work For Awake Foundation(WAF) এর রংপুর ব্রাঞ্চের মেম্বাররা তাদের বছর শুরু করলো এতিমদের  মাঝে খাবার বিতারণ করে ।

গতকাল রংপুর সিটি কর্পোরেশন এর এলাকাভুক্ত পর্যটন মোড়ের নিকটস্থ শানে রাসুল হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় সকল ছাত্র-হুজুর ও মাদরাসা কমিটি সভাপতির উপস্থিতিতে  WAF Foundation Rangpur Branch প্রধান এস আর সিদ্দিকী রেদওয়ান সবার কাছে WAF Foundation এর জন্য দোয়া চান ও পূর্ববর্তী কাজের ধরন তুলে ধরেন ।

অতঃপর দোয়া ও মুনাজাতের পর ছাত্র ও শিক্ষকদের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতারণ করেন  Branch প্রধান ও রংপুর ব্রাঞ্চের সদস্যবৃন্দ ।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment