[caption id="" align="aligncenter" width="650"]
সুস্বাস্থ্যের জন্য ভালো ঘুম খুব জরুরি। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো প্রয়োজন। কিছু খাবার রয়েছে যেগুলো ঘুমের ভীষণ ব্যাঘাত ঘটায়।
ঘুমের আগে এসব খাবার এড়িয়ে যাওয়াই ভালো।
মিষ্টিজাতীয় খাবার
বিভিন্ন গবেষণায় বলা হয়, মিষ্টিজাতীয় খাবার ঘুমের আগে খেলে ঘুমে সমস্যা হয়। তাই ঘুমের আগে মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে যাওয়াই ভালো।
রসুন
রসুন ঝাঁজালো খাবার। এটি শরীরকে গরম করে। এটি এসিড রিফ্লাক্স, পেটে সমস্যা ও ঘুমের অসুবিধা তৈরি করতে পারে।
মদ্যপান
মদ্যপান ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুম থেকে ওঠার পর পানিশূন্যতা অনুভব হয়।
আইসক্রিম
আইসক্রিম খাওয়াও ঘুমের ক্ষতি করতে পারে—বিশেষজ্ঞরা এমনটাই বলেন। ঘুমানোর আগে আইসক্রিম খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ধূমপান
ঘুমের আগে সিগারেট খাওয়া আপনাকে অস্থির করে তুলতে পারে। এতে ঘুম আসতে অসুবিধা হয়। এটি নাক ডাকার সমস্যা ও ইনসমনিয়া তৈরি করতে পারে।
কফি
কফির মধ্যে থাকে ক্যাফেইন। এটা মস্তিষ্ককে শিথিল হতে সমস্যা করবে এবং ঘুমের ব্যাঘাত ঘটাবে।
ঘুমের আগে যা করবেন না
সুস্থ জীবন যাপনের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। তবে আমরা নিজেদের অজান্তেই ঘুমাতে যাওয়ার আগে এমন কিছু কাজ করি।
যার ফলে সকাল সকাল ঘুমাতে গেলেও ভালো ঘুম কিছুতেই হয় না।
তাই ভাল ঘুমের জন্য ঘুমাতে যাওয়ার আগে ঠিক কোন কাজগুলো করা একেবারেই চলবে না সেগুলো একবার জেনে নেওয়া যাক।
১.আমাদের অনেকেরই অভ্যাস ঘুমানোর সময় মোবাইলে গেম খেলা বা অনলাইনে থাকা। এই অভ্যাসটা বন্ধ করা দরকার। এমনকি ল্যাপটপেও কোনো কাজ করা চলবে না। এই সমস্ত গ্যাজেট থেকে যে আলো বেরোয়, তা আমাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে। স্বাভাবিকভাবেই ঘুমের ব্যাঘাত ঘটে। তার চেয়ে ঘুমাতে যাওয়ার আগে, ভালো বই পড়ার অভ্যাস করুন কিংবা মিউজিক সিস্টেমে হালকা মিউজিক চালিয়ে গান শুনুন।
২. সারাদিন কাজের ক্লান্তির পর বাড়ি ফিরে ঈষৎ গরম জলে স্নান করার অভ্যাস? বেশ তো? আপনার শরীরের ক্লান্তি অনেকটাই কমিয়ে দেবে এই স্নান। কিন্তু স্নান করেই ঘুমাতে চলে যাবেন না। গরম জলে স্নানের ফলে আপনার শরীরের উষ্ণতা বেড়ে যাবে। তাতে ঘুম আসতে দেরি হবে। স্নানের অন্তত এক ঘণ্টা পরে ঘুমাতে যান৷ উপকার পাবেন।
৩. অনেকেই কাজের পর বাড়ি ফিরে ডিনারের আগে অনুশীলন করেন। তারপর রাতের খাবার খেয়ে ঘুমোতে যান। নিয়মিত অনুশীলন কিন্তু ঘুমের জন্য ভালো। তবে ঘুমাতে যাওয়ার তিন ঘণ্টার মধ্যে অনুশীলন কিন্তু ফল হিতে বিপরীত হবে।
৪. রাতে ভারী খাবার না খেয়ে হালকা খাবার খান। অতিরিক্ত নুন আছে বা তৈলাক্ত বা হাই ফ্যাট সমৃদ্ধ খাবার একেবারেই খাবেন না। এই ধরনের খাবার যেমন আপনার সামগ্রিক স্বাস্থ্যের পক্ষে খারাপ, তেমনই খারাপ ভালো ঘুমের জন্য। কারণ এই খাবারগুলোও আমাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে।
৫. ঘুমাতে যাওয়ার আগে চা বা কফি একেবারেই নয়। আপনি নিশ্চয় জানেন এই ধরনের পানীয়তে ক্যাফেইন আছে। ক্যাফেইন ভালো ঘুমের ব্যাঘাত ঘটাবে। ক্যাফেইন আপনার শরীরে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করে। তাই সন্ধ্যের পরে আর চা বা কফি নয়। বরং হারবাল টি খেতে পারেন।
৬. ঘুমাতে যাওয়ার আগে পরিবারের কারও সঙ্গে বা ফোনে কোনও বন্ধুর সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করবেন না বা কথা কাটাকাটিতে অযথা মাথা গরম করবেন না। কেউ যদি আপনাকে তা করতে প্ররোচিত করে তাহলে, একেবারেই প্রশ্রয় দেবেন না। কারণ এই ধরনের আচরণের ফলে আপনার ঘুম আসতে দেরি হতে পারে।
0 comments:
Post a Comment