ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে হানিফ এন্টার প্রাইজ নামে একটি বাসের সুপারভাইজার ও ড্রাইভার বিরুদ্ধে একটি বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সকাল ১১ টায় ওই ছাত্রীর মা ঠাকুরগাঁও শহরের হানিফ কাউন্টারে এসে অভিযোগ করেন।

অভিযোগে জানাযায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও থেকে হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্টো - ৫৬০৯) একটি বাসে ঢাকার উদ্যোশে রওনা হন তার মেয়ে। পথি মধ্যে ওই গাড়ির সুপারভাইজার মাসুদ ও ড্রাইভার রইজ মেয়েটিকি মানসিক ও শারিরিকভাবে নির্যাতন করে।

পরে ঢাকার গাবতলীতে গাড়িটি পৌছালে ড্রাইভার ও সুপারভাইজার প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করলে মেয়েটি কৌশলে তার আত্মীয় স্বজনদের ফোন করলে তাকে সেখান থেকে উদ্ধার করে।

শহরের সাদেকুল ইসলাম নামে এক অভিভাবক জানান, গাড়িতে যদি এমন যৌন হয়রানি ঘটনা ঘটে। তাহলে আমাদের মেয়েদের বাইরে পড়ালেখা করা অসম্ভব হয়ে পড়বে। এই ঘটনার অভিযুক্তদের আইনের আওতায় আনা উচিত।

ঠাকুরগাঁও হানিফ কাউন্টারের ম্যানেজার নারায়ন জানান, ঘটনাটি খুবই দু:খ জনক। যেহেতু অভিযোগ পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহন করবে।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মশিউর রহমান জানান, আমরা ওই মেয়ের মায়ের অভিযোগ শুনেছি। দোষীদের বিরুদ্ধে অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment