
নীলফামারীর সৈয়দপুর শহরে গড়ে উঠা ছয় ক্লিনিকে অভিযান চালিয়েছে র্যাবের হেড কোয়ার্টারের ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দিন ব্যাপী এই অভিযানে ছয় ক্লিনিককে জরিমানা করা হয় চার লাখ ৫০ হাজার টাকা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এ জরিমানা করা হয়।
র্যাবের হেড কোয়ার্টার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর খুরশিদ আলম , জেলার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান, জেলা ড্রাগ সুপার জাহিদ হায়দার।
ডাঃ মনিরুজ্জামান জানান অভিযানে সিটি কমিউনিটি হাসপাতাল, পপুলার ল্যাব, মিশন জেনারেল হাসপাতাল, ডক্টর হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক, সেবা ডায়াগনোস্টিক ও তাসলিমা ডেন্টাল সার্জারিকে এই জরিমানা করা হয়।
0 comments:
Post a Comment