বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ১৮ ও ১৯ জানুয়ারি সম্পন্ন হবে।

প্রথম মেধা তালিকায় উত্তীর্ণরা বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত নিজ বিভাগে ভর্তি হতে পারবে। ভর্তি কার্যক্রমের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যাংক বুথে নির্ধারিত পরিমাণ টাকা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করে জমাদানের মধ্য দিয়ে ১ম মেধা তালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ভর্তি হতে না পারলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
আসন শুন্য সাপেক্ষে আগামী ২৪ জানুয়ারি ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।
এদিকে ভর্তি হতে আসা নতুন শিক্ষার্থীদের র‌্যাগিং বা মানসিক নির্যাতন না করা নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment