
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন রবিবার সকালে নীলফামারী বাস টার্মিনাল চত্বরে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী ও সড়ক সম্পাদক আশরাফুজ্জামান জুয়েল প্রমুখ।
মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নীলফামারী বাস টার্মিনাল থেকে তিনটি করে সরাসরি পতাকাবাহী গেটলক বাস রংপুর ও দিনাজপুর চলাচল করবে। ত্রিশ সিটের এ বাসে জনপ্রতি ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
0 comments:
Post a Comment