রংপুর সিটি কর্পোরেশনের নগর ভবনের নির্মাণ কাজের উদ্বোধন



রোববার সিটি কর্পোরেশন চত্বরে নগর ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী )।

স্বাগত বক্তব্য রাখেন রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর শাহজালাল করিম বকুল, কাউন্সিলর আব্দুল রাজ্জাক, কাউন্সিলর ও প্যানেল মেয়র গোলাম কবীর কাজল,কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল,কাউন্সিলর নজুরুল ইসলাম দেওয়ানী,কাউন্সিলর রফিকুল ইসলাম, নবনর্বিাচিত কাউন্সিলর মনোয়ারুল ইসলাম লেবু, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফরিদা কালাম, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসনা বানু, রসিক সচিব ফজলুল কবীর, মেয়র মহোদয়ের একান্ত সচিব রাশেদুল ইসলাম,রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, বিশিষ্ট ঠিকাদার আব্দুল আহাদ রকি প্রমুখ।
উল্লেখ্য রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৯ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৮ম তলা ভবনের প্রথম পর্যায়ে ৩তলা নির্মাণ করা হবে।
এর আগে পাঠ্য পুস্তক দিবস ২০১৭ উপলক্ষে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেন। পরে দুর্বৃত্ত হাতে নিহত গাইবান্ধা -১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের নামাজের জানাযায় অংশগ্রহন করেন এবং তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment