রংপুরে ভুল চিকিৎসায় বকুল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি ক্লিনিকের ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের ধাপ এলাকার মেডিনোভা ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।নিহত বকুল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলাল হোসেনের ছেলে। গত ২ জানুযারি সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছিলেন বকুল হোসেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২ তারিখ সকালে বকুল নিজ বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুসহ মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী সরকারেরহাট যাচ্ছিলেন। সরকারেরহাটের কাছাকাছি পৌছোলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরতর আহত হন বকুল। ওই দিনেই স্থানীয় পল্লী চিকিৎসক সামসুল হকের পরামর্শে তাকে রংপুরের সোনার বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে দুইদিন থাকার পর দালালের খপ্পরে পরে ৪ জানুয়ারী বকুলকে মেডিনোভা ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর ৭ জানুযারী সেখানে বকুলের দু’পায়ে অস্ত্রপচার করেন ডা. জাহিদ হোসেন। ৯ জানুযারী পর্যন্ত তার জ্ঞান না ফিরলে তড়িঘড়ি করে রংপুর মেডিকেলে ভর্তির জন্য পাঠিয়ে দেন ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানে জ্ঞান না ফেরা অবস্থায় শনিবার সকালে মারা যান বকুল।
এদিকে ভুল চিকিৎসায় বকুলের মৃত্যুর অভিযোগে এনে বকুলের ছোটভাই তারেক হোসেন বাদি হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মেডিনোভা ক্লিনিকের ম্যানেজার তুলে চন্দ্র রায়কে (২৮) গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সপুার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, মেডিনোভা ক্লিনিরে মালিক ও চিকিৎসকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, মেডিনোভা ক্লিনিকটির মালিক আনিছুর রহমান নামে স্বাস্থ্য বিভাগের এক চতুর্থ শ্রেণির কর্মচারী। যিনি বর্তমানে বরিশালে কর্মরত আছেন। অনুমোদন ছাড়াই ধীর্ঘদিন ধরে ক্লিনিকটি পরিচালনা করে আসছিলেন তিনি। তবে সরকারি চাকুরীজীবি হওয়ায় কাগজে-কলমে আনিছুর মালিক না হলেও সেটি দেখভাল করছিলেন তারই ভগ্নিপতি আব্দুল্লাহ আল মামুন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মামুন।
0 comments:
Post a Comment