ফেসবুকে তরুণীর নগ্ন ছবি পোস্ট করে ক্রিকেটার আরাফাত সানি গ্রেপ্তার

ক্রিকেটার আরাফাত সানি গ্রেপ্তারতথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এক নারীর মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে আজ রোববার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে দুপুরের দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়ার কথা।
পুলিশের মোহাম্মদপুর বিভাগের দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন নারীর সঙ্গে আরাফাত সানির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আরাফাত ওই নারীর কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করেন। গতকাল শনিবার রাতে নারীটি মোহাম্মদপুর থানায় গিয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। ওই মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া ক্রিকেটার আরাফাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, আরাফাত সানি এখন থানা হেফাজতে রয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফেক (নকল) আইডি খুলে তরুণীর নগ্ন ছবি পোস্ট ও ব্ল্যাকমেইল করার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আরাফাত সানিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহইয়া আহমেদ।

ইয়াহইয়া আহমেদ জানান, আরাফাত সানি ফেসবুকে তাঁর বান্ধবীর নামে একটি ফেক আইডি খুলেছিলেন। সেই আইডিতে ওই তরুণীর নগ্ন ছবি পোস্ট ও ব্ল্যাকমেইল করে আসছিলেন তিনি। ওই তরুণী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে আরাফাত সানিকে।

চলতি মাসের ৫ তারিখে সানির বিরুদ্ধে মামলাটি করা হয় বলে জানিয়েছেন ইয়াহইয়া আহমেদ।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment