এমপি লিটনের শূন্য আসনে উপ-নির্বাচন মার্চে

জাতীয় সংসদের গাইবান্ধা-১ আসনের এমপি লিটনের শূন্য আসনে উপ-নির্বাচন মার্চের শেষের দিকে হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এ সংক্রান্ত কর্ম পরিকল্পনা তৈরি করেছে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।

তিনি জানান, সোমবার গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট সংসদ সচিবালয় থেকে কমিশনে পৌঁছেছে। সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে এ আসনে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই এই আসনের উপ-নির্বাচন মার্চের মধ্যে করতে হবে। দু-একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment